দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত

দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত
Views: 118 Like (0) Dislike (0) Shares (1)

দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শো চলাকালে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনের সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন।’ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, আইএএফ এই ঘটনায় তার শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।’ এ সময় আইএএফ ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে’ বলেও প্রতিশ্রুতি প্রদান করে।

সূত্র : আনাদোলু এজেন্সি