
শতবর্ষী আব্দুল গফুর শাহী জামে মসজিদে প্রথমবার খতমে তারাবি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর গোদারকুল এলাকার শতবর্ষী আব্দুল গফুর শাহী জামে মসজিদে এবারই প্রথমবারের মতো খতমে কোরআন তারাবি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে দুইজন হাফেজের নেতৃত্বে এই খতমে তারাবি আদায় করা হয়।
তারাবিতে ইমামতি করেন, হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফরমান উল্লাহ, প্রভাষক, মির খলিলুর রহমান ডিগ্রি কলেজ, পটিয়া, চট্টগ্রাম এবং হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসাইন, শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা।
খতমে কোরআনের শেষ মুনাজাত পরিচালনা করেন
হাফেজ মাওলানা মোহাম্মদ আলী রেজভী, খতিব, হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) জামে মসজিদ।
এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। শতবর্ষী আব্দুল গফুর শাহী জামে মসজিদে প্রথমবার খতমে তারাবি
পরে আখেরি মোনাজাত ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদেরী, খতিব, আব্দুল গফুর শাহী জামে মসজিদ।
এই খতমে তারাবি উপলক্ষে এলাকাবাসীর মধ্যে এক ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।







