চট্টগ্রাম–১৩ আসনে ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ

চট্টগ্রাম–১৩ আসনে ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ
Views: 2 Like (0) Dislike (0) Shares (1)

চট্টগ্রাম–১৩ আসনে ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ চট্টগ্রাম–১৩ সংসদীয় আসন (আনোয়ারা–কর্ণফুলী) থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম–এর পক্ষে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান জানান দিতে দিনব্যাপী ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জাতীয়বাদী পেশাজীবী সংগঠন।

বুধবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের সকল ওয়ার্ডে ধারাবাহিকভাবে ডোর-টু-ডোর গণসংযোগ, পথসভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

প্রচারণাকালে জাতীয়বাদী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দেশ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট অতিক্রম করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, গণতন্ত্র ও ভোটাধিকার হরণের মতো সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে একটি গ্রহণযোগ্য, জনগণের সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। সেই লক্ষ্যেই বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত।

চট্টগ্রাম–১৩ আসনে ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ তারা আরও বলেন, আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি একজন কার্যকর সংসদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন—এমনটাই বিশ্বাস করেন নেতাকর্মী ও ভোটাররা।

গণসংযোগকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর অবদানের কথাও তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থেই কাজ করবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমরান খান, বিএনপি নেতা মীর কাশেম, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, আইন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইদ্রিস, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ, দ দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য হাফেজ সেলিম, সাংবাদিক এম. সাদ্দাম হোসাইন সাজ্জাদ, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মিজান, যুবদল নেতা মো. সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য আবু সালেহ, যুবদল নেতা মো. হাবিব, যুবদল নেতা রিটু, যুবদল নেতা গিয়াস, যুবদল নেতা কামাল, ছাত্রদল নেতা সাইদুজ্জামান সাঈদ, ছাত্রদল নেতা রিফাতসহ জাতীয়বাদী পেশাজীবী সংগঠন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেক ভোটার তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার সমস্যা তুলে ধরেন এবং পরিবর্তনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

জাতীয়বাদী পেশাজীবী সংগঠনের নেতারা জানান, এই কর্মসূচি শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনগুলোতে আনোয়ারা ও কর্ণফুলীর প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে বিএনপির প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে জনমত আরও সুসংহত করা হবে।